_copy7.webp)

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন ঘিরে সরগরম টালিউড। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি। সম্ভাব্য পাত্র ও বিয়ের আয়োজন নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির বিয়ের আসর বসতে পারে পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে। তাঁর কথিত জীবনসঙ্গী সিদ্ধার্থ নামের ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা। তিনি চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন বলে জানা যাচ্ছে। এমনকি ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি এবং বিয়ের কেনাকাটা নিয়েও নানা খবর সামনে এসেছে।
এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই দুর্গাপূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে মিমিকে। বন্ধুদের সঙ্গে আড্ডা, উৎসবের সাজ এবং পূজামণ্ডপে ধুনুচি নাচের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। নবমীতে গাঢ় গোলাপি বেনারসি শাড়িতে ধুনুচি নাচতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর এসব মুহূর্ত ঘিরেও অনুরাগীদের মধ্যে চলছে আলোচনা।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন মিমি। সম্প্রতি তাঁর অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটি নিয়েও ব্যস্ততা রয়েছে। তবে বিয়ের খবর নিয়ে নানা জল্পনা চললেও অভিনেত্রী নিজে এখনো বিষয়টি নিশ্চিত করেননি। ফলে ডিসেম্বরেই তাঁর বিয়ে হচ্ছে কি না, তা জানতে আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।