home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নয় বছর পর প্লেব্যাকে ফিরলেন কনকচাঁপা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ২০:১৩

Facebook
Twitter

নয় বছর পর প্লেব্যাকে ফিরলেন কনকচাঁপা

দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। প্রায় ৯ বছর পর প্লেব্যাকে ফিরেছেন তিনি। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’র ‘রাজকুমারী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। দ্বৈত গানটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কুমার বিশ্বজিৎ।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ফেরা নিয়ে কনকচাঁপা জানিয়েছেন, এই সময়ে গান গাওয়ার প্রস্তাব পেলেও কোনোটিই তাকে সেভাবে আকৃষ্ট করেনি।

কনকচাঁপার ভাষায়, ‘এই ৯ বছরে গান গাওয়ার প্রস্তাব যে আসেনি, তা নয়, তবে কোনো গানই আমাকে সেভাবে টানেনি। মনে হয়েছে, এই গানগুলো না গাইলেও চলে। শিল্পীদের আবেগ একটু বেশি থাকে। হয়তো সে কারণেই গান করা হয়নি।’

২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেছিলেন কনকচাঁপা। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের গানে পাওয়া যায়নি তাকে। এবার তার ফেরার পেছনে বিশেষ ভূমিকা রেখেছেন গীতিকার কবির বকুল।

এর আগেও কয়েকবার কনকচাঁপাকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কবির বকুল। তবে প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন শিল্পী। এবার অবশ্য বেশ জোর দিয়েই তাকে অনুরোধ করেন এই গীতিকার। শেষ পর্যন্ত তার অনুরোধেই ‘রাজকুমারী’ গানটিতে কণ্ঠ দিতে রাজি হন কনকচাঁপা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।