home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দীর্ঘ ৯ মাসের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৫২

Facebook
Twitter

দীর্ঘ ৯ মাসের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু পরিবারে কন্যাসন্তান থাকায় নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা এবং আত্মীয়-স্বজনদের লোভ ও অন্যায়ের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোন সম্পত্তির টানাপোড়েন ও আত্মীয়দের অন্যায়ের শিকার হলেও শেষ পর্যন্ত হার না মেনে সাহসিকতার সঙ্গে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নারীর উত্তরাধিকার ও আত্মমর্যাদার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির, আরও যা জানালেন লাইভে
নাটকটি নিয়ে পরিচালক ইকসান রনি বলেন, ‘অংশীদার আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’

প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, আমরা সবসময় বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। অংশীদার তেমনই একটি উদ্যোগ। আশা করি, নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।’

বিয়ের পর অভিনয় ছাড়বেন তানিয়া বৃষ্টি, চলে যাবেন দেশের বাইরে
নাটকটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদারসহ আরও অনেকে। এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর নাটকটি ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।