home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নরওয়েতে দেবের সঙ্গী নন রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২০:২৪

Facebook
Twitter

নরওয়েতে দেবের সঙ্গী নন রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

সুমেরুতে প্রকৃতির কোলে একান্তে সময় কাটাচ্ছেন টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব। তবে পাশে নেই দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রেমিকা রয়েছেন কেরালার কোচি শহরে। কাজে ব্যস্ত অভিনেত্রী। এ দূরত্ব কি নেহাত পেশাদারত্বের নাকি রয়েছে অন্য কোনো রহস্য?

দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেবে সিনেমা ‘দেশু৭’। দুর্দান্ত সাফল্যের মাঝে আচমকা নরওয়েতে ছুটি কাটাতে গেলেন দেব। নিশিত সূর্যের দেশের ট্রোমসো শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা-প্রযোজক দেব। তবে এ বরফঘেরা সুদূর উত্তর মেরুর সফরজুড়ে কেবলই দেখা মিলছে একা দেবের।

সামাজিক মাধ্যমে জল্পনা— অভিনেত্রী রুক্মিণী মৈত্র কি দেবের সঙ্গে আছেন? খানিক হতাশা ভরা জবাব মিলল। দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এ মুহূর্তে কাজের সূত্রে রয়েছেন কেরালার কোচিতে।

টালিপাড়ায় এ তারকা যুগলের দূরত্ব নিয়ে যখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে জল্পনা, ঠিক তখনই দুজনের আলাদা গন্তব্য ঘিরে তৈরি হয়েছে অশনিসংকেত। আর্কটিক সার্কেল থেকে নিজের একাধিক মনোরম ও রোমাঞ্চকর ভ্রমণের ছবি শেয়ার করে নিয়েছেন দেব।

সেই শেয়ার করা ছবিতে দেখা গেছে, বরফ ও পাহাড়ঘেরা খোলা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বড় শিংওয়ালা সুমেরু অঞ্চলের বিশেষ হরিণ বা ‘রেনডিয়ার’দের নিজের হাতে বাটিতে করে খাবার খাওয়াচ্ছেন দেব। ডার্ক গ্রে রঙের জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট আর রোদচশমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে অভিনেতাকে।

সুমেরু অঞ্চলের হাড়কাঁপানো ঠান্ডার মাঝে খোলা আকাশের নিচে জ্যাকেটে হাত গুঁজে ফায়ার পিটের পাশে দাঁড়িয়ে আগুন পোহানোর মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন এ পাগলুখ্যাত অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে দেখা মিলছে বিশেষ সামি টিপি তাঁবু ও কাঠের কটেজের।

এদিকে 'দেশু৭' সিনেমার প্রচার ঘিরে দেব-শুভশ্রী অতীত সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে একটা বাক্য খরচও করেননি অভিনেত্রী রুক্মিণী। কোনো বড় সিনেমা মুক্তির পর সাধারণত দেব রুক্মিণীকে নিয়েই বিদেশে ছুটি কাটান। কিন্তু একদিকে সুদূর ট্রোমসোতে দেবের একক উপস্থিতি, অন্যদিকে রুক্মিণীর একা কোচিতে অবস্থান— দুজন অনুরাগী মহলে বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।

যদিও একে নেহাতই কাজের ব্যস্ততাজনিত আলাদা ট্রিপ বলে মনে করছেন অনেকে, তবু তাদের দীর্ঘদিনের অটুট রসায়নে কোনো ফাটল ধরল কিনা, তা নিয়ে চর্চা থামছে না ভক্ত-অনুরাগীদের মধ্যে।

অন্যদিকে 'দেশু৭' সিনেমার প্রচার থিতু হতেই রাজের কাছেই ফিরে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে দেখা গেছে এ তারকা দম্পতিকে। দশমীতেও কুণ্ডুবাড়িতে রাজের সঙ্গে শুভশ্রীর সিঁদুর রাঙা খেলায় মেতে থাকতে দেখেন ভক্ত-অনুরাগীরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।