home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কাশফুলের কোমল ছোঁয়ায় শরতের সাজে পূজা চেরী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮

Facebook
Twitter

কাশফুলের কোমল ছোঁয়ায় শরতের সাজে পূজা চেরী

প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশের নিচে সাদা কাশফুলের দোলা আর উৎসবের আগমনী বার্তা—সব মিলিয়ে বাংলার শরৎ যেন নতুন রূপে ধরা দিয়েছে। এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে কাশবনে ছুটছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী পূজা চেরী।

শরতের সৌন্দর্য উপভোগ করতে কাশবনে গিয়ে একগুচ্ছ ছবি তুলেছেন এই অভিনেত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন তিনি।

ছবিতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন পূজা। কখনো সাদা কাশফুলের পাশে, আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে তার ছবিগুলো ইতোমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।

ছবির ক্যাপশনে শরতের সৌন্দর্য ও দুর্গাপূজার আগমনী আবহ ফুটিয়ে তুলেছেন পূজা। তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

শরৎ এলেই দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। পূজার ক্যাপশনেও সেই উৎসবের অপেক্ষার বিষয়টি উঠে এসেছে। তার কাশবনের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।

একজন মন্তব্য করেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ কেউ কেউ আবার অভিনেত্রীকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট প্রকাশের আধা ঘণ্টার মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা নীরব রয়েছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরেও তাকে দেখা যাচ্ছে না। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ছবিটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।