home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন সাজে অচেনা সাদিয়া আয়মান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ২০:৩০

Facebook
Twitter

নতুন সাজে অচেনা সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামারাস লুকেও ভক্তদের নজর কাড়েন তিনি। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা নতুন কিছু ছবিতে ভিন্ন সাজে ধরা দিলেন এই অভিনেত্রী।

কাঁধখোলা সাদা পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে তার নতুন লুক নিয়ে আলোচনা চলছে ভক্তদের মধ্যে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্ট ট্রাউজারে দেখা গেছে। খোলা চুল, হাতে মানানসই ব্যাগ সব মিলিয়ে ফ্যাশনেবল সাজে ধরা দিয়েছেন তিনি।

চেনা সাজের বাইরে এই লুকে সাদিয়ার উপস্থিতি পেয়েছে ভিন্ন মাত্রা। তার পোশাক ও স্টাইলের সমন্বয় ছবিগুলোকে দিয়েছে আলাদা আবেদন। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের অনেকে মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন।

নতুন লুকের সঙ্গে মানানসই ক্যাপশনও দিয়েছেন সাদিয়া। লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা যেন ফ্যাশনের রানওয়ে, আর আমি তুলে ধরছি একের পর এক স্টাইলিশ লুক।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্ত ও ফ্যাশন-সচেতন উপস্থিতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সাদি



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।