home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ২২:১৬

Facebook
Twitter

হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব-উল-আলমের আদালতে মামলা করেন তিনি।

মামলার একমাত্র আসামি করা হয়েছে অভিনেত্রী তানজিন তিশাকে। আদালত মামলাটি আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সানায়া চৌধুরী এবং তার আইনজীবী সুব্র সিনহা রায়। সানায়া চৌধুরীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে করা আগের একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার নারাজি আবেদন আদালত মঞ্জুর করেছেন। এরপর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সানায়া জানান, গত রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ওই মামলায় তার নারাজি আবেদন মঞ্জুর করেন। শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

সানায়ার দাবি, আদালতের ওই আদেশের পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং তার বাসায় লোকজন পাঠিয়েছেন। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি নতুন করে মামলা করেছেন।

এ বিষয়ে সানায়া চৌধুরী বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি মামলা করেছি। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাব।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।