home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রশংসায় ভাসছেন সুনেরাহ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২

Facebook
Twitter

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

পারিবারিক গল্পের নতুন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি প্রচারে এসেছে তার অভিনীত নাটক ‘দুটি মন’। পরিচালনা করেছেন রাসেল আজম। এতে সুনেরাহের বিপরীতে রয়েছেন আরশ খান।

এর আগেও এই জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছেন। গত দুই বছরে অর্ধশতাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার নিয়ে এসেছেন রোমান্টিক ও পারিবারিক গল্পের ‘দুটি মন’।

গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। একক পরিবারে বড় হওয়া এক ছেলের বাবার জীবনে নতুন সঙ্গী খোঁজার প্রচেষ্টাকে কেন্দ্র করে এগিয়ে গেছে নাটকটির গল্প। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ছেলের চরিত্রে আরশ খান এবং তার চাচাতো বোনের চরিত্রে দেখা গেছে সুনেরাহ বিনতে কামালকে। আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।

নাটকটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘আমাদের যত্নের সম্পর্কগুলো মান-অভিমানের কারণে অনেক সময় বদলে যায়, যার প্রভাব পরিবারের অন্য সদস্যদের ওপরেও পড়ে। গল্পটি আমার নিজের কাছেও অনেক ভালো লাগার। এটি দর্শক পছন্দ করছেন, সেটাও ভালো লাগার।’

এদিকে গত মাসের শেষে মুক্তি পেয়েছে সুনেরাহ আরেক নাটক ‘অজানা অধ্যায়’। এটি পরিচালনা করেছেন জহিরুল ইসলাম নিরব। এতে ইতি চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ। নাটকটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। তার আগে ‘মায়ারে’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুনেরাহ। দুটি নাটকেই তার সহশিল্পী আরশ খান।

তবে চলতি বছরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন সুনেরাহ। পারিবারিক গল্পের এই ধারাবাহিক নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে ফাহাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন তিনি।

নাটকের পাশাপাশি সিনেমাতেও সরব সুনেরাহ। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে। রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমাটিতে সুনেরাহ অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও রিকিতা নন্দিনী শিমু।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।