_copy7.webp)

ব্রুকের ব্যাটে উঠল ঝড়, সেই ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা! শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে মাত্র ৪৯ বলেই সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন ২৫৪ রানের বিশাল সংগ্রহ। জবাবে লঙ্কানদের ইনিংস থামে মাত্র ১৩৫ রানে। আর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জয় পেয়ে যায় ১১৯ রানের।
সাউদাম্পটনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কিন্তু তার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ভুলে প্রমাণিত করেন ইংলিশ ব্যাটাররা। প্রথম ৬ ওভারে একটি উইকেট হারালেও দলীয় স্কোরে যোগ হয় ৯০ রান। মাত্র ৫ বলে ১২ রান করেন আনুরিন ডোনাল্ড।
দ্বিতীয় উইকেট জুটিতে লঙ্কান ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে থাকেন দলনেতা হ্যারি ব্রুক ও জস বাটলার। মাত্র ৬০ বলে এই দুই ইংলিশ ব্যাটার গড়েন ১২৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের দিকে এগেোতে থাকে স্বাগতিকরা। দ্রুত ফিফটি পূরণের পর ৮০ রানে থামেন বাটলার। মাত্র ৪৪ বলে খেলা ইনিংসটি আটটি চার ও তিনটি ছয়ে সাজানো।
এদিকে তাণ্ডব চালাতেই থাকেন ব্রুক। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূরণের পর তিনি অপরাজিত থাকেন ১১৯ রানে। ৪৯ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও ছয়টি ছক্কায় সাজানো। এছাড়া টম ব্যান্টন ১০ ও উইল জ্যাকস ২১ রান করেন। আর ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করে ইংল্যান্ড।
পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতেই হারায় তিনটি উইকেট। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। উইকেট পতনের ধারাবাহিকতায় ম্যাচ থেকে ছিটকেই যায় তারা। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ১৩৫ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন দুনিথ ভেল্লালাগে। আর ২৪ রান করেন দাসুন শানাকা। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সনি বেকার। দুটি করে উইকেট পেয়েছেন লিয়াম ডুসন ও জেমি ওভারটন। একটি করে উইকেট নেন তিনজন বোলার।
খেলা নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।