home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ক কলম২৪.কম

আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১৮:৪০

Facebook
Twitter

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী ২ অক্টোবর শুরু হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ১৪ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ নভেম্বর। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুও চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা একটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর। ওই দিন নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর থশওয়ানে। ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা দল।

অর্থাৎ গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের চারটি হবে দক্ষিণ আফ্রিকায়। শুধু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহোকে। এর মধ্যে ডারবানে টানা দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সুপার সেভেনে উঠলে আরও ছয় ম্যাচ

২০২৭ বিশ্বকাপে আগের আসরগুলোর মতো সরাসরি কোয়ার্টার ফাইনাল থাকছে না। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল উঠবে সুপার সেভেন পর্বে।

সুপার সেভেনে জায়গা করে নিতে পারলে বাংলাদেশকে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে। এই পর্বের ম্যাচ হবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।সুপার সেভেনে বাংলাদেশের প্রতিপক্ষ ও ভেন্যু নির্ধারিত হবে গ্রুপ পর্বের ফল এবং পরের পর্বে জায়গা পাওয়া দলগুলোর ভিত্তিতে নির্ধারিত সিডিং অনুযায়ী।

সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।