home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ে করছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ক কলম২৪.কম

আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ২৩:০৫

Facebook
Twitter

বিয়ে করছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান

দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ঘিরে অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের খবর নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের সংবর্ধনার সম্ভাব্য তারিখও। খবর হিন্দুস্তান টাইমসের।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, মারান দম্পতি হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে তাদের মেয়ে কাব্যা মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

রেবন্ত রেড্ডির পোস্ট অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা এই সংবর্ধনা অনুষ্ঠান। তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনিরুদ্ধ ও কাব্যার সম্পর্ক এবং বিয়ে নিয়ে চলা জল্পনা আরও জোরালো হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, অনিরুদ্ধ, কাব্যা কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে এখনও বিয়ের যাবতীয় তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অনিরুদ্ধ ও কাব্যার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় রেডিটে একটি পোস্টে দাবি করা হয়েছিল, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাদের পরিবারও বিয়ে নিয়ে আলোচনা করছে।

তবে সেই সময় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনিরুদ্ধ লিখেছিলেন, ‘বিয়ে? হাহাহা! শান্ত হও বন্ধুরা... দয়া করে গুজব ছড়ানো বন্ধ করো।’

অনিরুদ্ধের সেই প্রতিক্রিয়ার পরও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও ছড়িয়ে পড়ে।

চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা, অভিনেতা ওয়াই জি মহেন্দ্র একটি সাক্ষাৎকারে তার বিয়ে নিয়ে কথা বলেন। কেপিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি অনিরুদ্ধকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি একটি বড় বিয়েতে আবদ্ধ হতে চলেছেন। তার কাছে যে তথ্য রয়েছে, তাতে বিষয়টি প্রায় নিশ্চিত।

কাব্যার নাম সরাসরি উল্লেখ না করলেও মহেন্দ্র তার প্রশংসা করেন। তিনি বলেন, কাব্যা সাধারণ কোনও মেয়ে নন। সানরাইজার্স হায়দরাবাদের মতো বড় একটি দল সামলানোর সক্ষমতা তার রয়েছে। বাবার কাছ থেকে ব্যবসায়িক দক্ষতাও পেয়েছেন তিনি।

অনিরুদ্ধ ও কাব্যাকে মানানসই জুটি উল্লেখ করে মহেন্দ্র আরও বলেন, দুজনের একসঙ্গে থেকে সংগীতজগতের ব্যবসায় যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিয়ের সংবর্ধনা চেন্নাইয়ে হওয়ার খবর সামনে এলেও মূল বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গ্রিসে বিয়ের আসর বসতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।