home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পিছিয়ে থেকেও নাপোলিকে হারাল ইন্টার মিলান

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০

Facebook
Twitter

পিছিয়ে থেকেও নাপোলিকে হারাল ইন্টার মিলান

সিরি আ-তে দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। যোগ করা সময়ে গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাপোলি। ৫৩ মিনিটে মাত্তেও পলিতানো এবং ৫৮ মিনিটে রাসমুস হইলুন্ড গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ঘুরে দাঁড়ায় ইন্টার। ৫৬ মিনিটে ফেদেরিকো দিমার্কোর দারুণ প্রচেষ্টায় পাওয়া বল থেকে গোল করে ব্যবধান কমান মার্তিনেজ। ম্যাচের ৮২ মিনিটে মার্কাস থুরাম হেডে গোল করে ইন্টারকে সমতায় ফেরান।

যোগ করা সময়ে নাপোলির কর্নার থেকে আসা বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পান মার্তিনেজ। ম্যানুয়েল আকানজির কাছ থেকে বল পেয়ে কাছ থেকে জালে পাঠিয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন তিনি।

এই গোলটি ইন্টারের হয়ে মার্তিনেজের ১৩৪তম গোল। এর মাধ্যমে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় স্টেফানো নিয়ের্সকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থেকেও ২০২৬ সালে এটি সিরি আতে ইন্টারের তৃতীয় জয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলই এমন পরিস্থিতি থেকে এ বছর এত বেশি ম্যাচ জিততে পারেনি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন ইন্টারের পেছনে থেকে দ্বিতীয় হওয়া নাপোলির এটি টানা দ্বিতীয় হার। এর আগে কোমোর কাছে হেরেছিল তারা।

এই জয়ের ফলে নতুন মৌসুমে সিরি আতে নিজেদের নিখুঁত শুরু ধরে রাখল ইন্টার। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে তারা। অন্যদিকে বুধবার নাপোলির প্রতিপক্ষ আর্সেনাল।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।