home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের সঙ্গীতশিল্পী

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ২২:৩৫

Facebook
Twitter

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের সঙ্গীতশিল্পী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ। আকস্মিক এই দুর্ঘটনায় অকালেই থেমে গেল লেবাননের সঙ্গীতাঙ্গনে সম্ভাবনাময় এই শিল্পীর ক্যারিয়ার।

তার মৃত্যুর খবরে লেবাননের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাদা দানদাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা বিভিন্ন কনসার্ট, গানের ভিডিও এবং টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার স্মৃতি শেয়ার করছেন।

স্থানীয়দের কাছে নাদা দানদাশ ‘ওরন্তেসের কন্যা’ নামে পরিচিত ছিলেন। লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক ওরন্তেস নদীর নাম থেকেই তার এই পরিচিতি তৈরি হয়।

ঐতিহ্যবাহী আরবি সঙ্গীতের ‘তারাব’ ধারার সঙ্গে আধুনিক পপ সঙ্গীতের সমন্বয়ে নিজস্ব একটি গায়কির ধারা তৈরি করেছিলেন নাদা। ২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠান ‘আল মাসরাহ’-এ গান পরিবেশনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ওই অনুষ্ঠানে তার গাওয়া ‘মাশওয়ার আল হায়াত’ গানটি শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের নজর কাড়ে।

এরপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও টকশোতে নিয়মিত দেখা যেতে থাকে তাকে। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টেলিভিশনের ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারটি ছিল তার জীবনের শেষ উল্লেখযোগ্য টেলিভিশন উপস্থিতিগুলোর একটি।

সূত্র: গালফ নিউজ



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।