home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দশ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শাহতাজের

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৬

Facebook
Twitter

দশ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শাহতাজের

দাম্পত্য ও প্রণয়ের ১০ বছরের পথচলার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন।

সংগীতশিল্পী প্রীতম হাসান আর মডেল শেহতাজ মনিরা হাশেমের মধ্যে যে প্রেম চলছে, বিয়ের আগে আঁচই করতে পারেনি মিডিয়া। ঢাকা থেকে দূরে পাহাড় আর চা–পাতায় ঘেরা শহর শ্রীমঙ্গলে গত ২৯ অক্টোবর বসেছিল এ দুই তারকার বিয়ের আসর।

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ২০২২ সালের ২৯ অক্টোবর মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা বাগানের মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ।

তবে এবার সেই সম্পর্কেই ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।’


শেহতাজ আরও লেখেন, ‘এই পরিবর্তনের সময়ে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি; যেন আমরা জীবনের এই নতুন অধ্যায়টি সামলে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।