home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ২২:৫৬

Facebook
Twitter

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত 'কাল সকালে' সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। তবে ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন তিনি। বর্তমানে অভিনেত্রী সিনেমায় অনিয়মিত হলেও শোরুম উদ্বোধনে ব্যস্ত সময় পার করছেন। প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন তিনি।

হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলেও মেকওভারের কাজে নিজেকে মেলে ধরতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও তার ব্যতিক্রম নয়, এক ব্রাইডাল মেকওভারে কনে সেজে উঠলেন অভিনেত্রী। সঙ্গে বর বেশে ছিলেন অভিনেতা আদর আজাদ। এতে বেশ প্রশংসাই পাচ্ছেন নেটিজেনদের কাছ থেকে।

আদর আজাদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছেন অপু বিশ্বাস। যে কারণে কেউ কেউ বলছেন— মানিয়েছে তাদের। মানে শাকিব খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে বেশ মানাচ্ছে! সব মিলিয়ে তারা নেটিজেনদের প্রশংসাই পাচ্ছেন বেশ। বিয়ের হলুদের সাজে যেমনটি দেখায়, ঠিক তেমনই ছিল তাদের পোশাক-সাজসজ্জা।

সম্প্রতি অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা এক লেহেঙ্গায়, যেটার ওড়নার রঙ হলুদ। পোশাকে এ দুই রঙের কম্বিনেশন অভিনেত্রীকে আরও নজরকাড়া করে তুলেছে। কানে ও গলায় ভারি অলংকার অপু বিশ্বাসের কনে রূপ পুরোপুরি ফুটে ওঠে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবিসহ একটি ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। সেই পোস্টে দেখা গেছে তাদের এই সৌন্দর্য। ছবিগুলোতে নিজেদের এই ফটোশুটকে সুন্দর একছন্দে অভিহিত করেছেন তারা। অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।

বিশেষ এই ফটোশুটে অভিনেত্রীর মেকওভারের নেপথ্যে কারা, তার ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা, পোশাক— এসব কিছুরও ক্রেডিট দিয়েছেন তিনি।

বর সেজে থাকা আদর আজাদও কম যাননি। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের লুকে রাজকীয় ভঙ্গিতে দুজনে একসঙ্গে বেশ কিছু পোজ দিয়েছেন। অপুর লাল দোপাট্টার নিচে কখনো আদর আজাদকে দেখা যায়, আবার মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন দিকে পোজ দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। তাদের এই ফটোশুট, মেকওভার এখন অপু-আদর আজাদ— উভয়ের টাইমলাইনেই বেশ শোভা পাচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।