home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩

Facebook
Twitter

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে মাঠে ফুটবল খেলছিলেন আশরাফুল আফসার। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। এরপর মুহূর্তের মধ্যেই মাঠে উপুড় হয়ে পড়ে যান।

পরে মাঠে থাকা অন্যরা তাকে ঘিরে ধরেন। তাকে সুস্থ করার চেষ্টা হিসেবে বুকে চাপ দেওয়া ও পানি দেওয়ার চেষ্টা করা হয়। সাড়া না পেয়ে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আশরাফুল আফসারের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো শোকবার্তায় মন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।