_copy7.webp)
.webp&w=2048&q=75)
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের ছত্রপুর উত্তরপাড়া ও চরভাতকুড়া এলাকায় বেপরোয়া কুকুরের কামড়ে শিশু সহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে ও দুপুরের দিকে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি বেপরোয়া কুকুর বিভিন্ন স্থানে ঘুরে পথচারী ও স্থানীয়দের ওপর হামলা চালিয়ে কামড়ে আহত করে। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বেপরোয়া কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।