home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গাজীপুর কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:০৯

Facebook
Twitter

গাজীপুর কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মোবারক হোসেন (৫৪)নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন। তিনি গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।

গাজীপুর জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দি মোবারক হোসেন বুকে ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পুবাইল থানার একটি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে গত ১৬ আগস্ট থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে মোবারক হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।