_copy7.webp)

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।পুলিশের তথ্য অনুযায়ী, শাহবাজ পেশায় ব্যবসায়ী। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। তিনি ঢাকার দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বাসার দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।