home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আজ পতাকা বৈঠক

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫

Facebook
Twitter

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আজ পতাকা বৈঠক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক বাংলাদেশি নাগরিক ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার (১৩ সেপ্টেম্বর) আজ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, নিহত আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং তার বিরুদ্ধে অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই ঘটনার পরদিন অর্থাৎ আজ (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান করেছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।