_copy7.webp)
.webp&w=2048&q=75)
রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে একদল যুবক সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।
হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছেন সিপিবির নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পেছনের কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন জানান, একদল যুবক হঠাৎ করে তাদের কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।
সিপিবি নেতাদের ভাষ্য অনুযায়ী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক এবং পরে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই উত্তেজনা তৈরি হয়। হামলাকারীদের অভিযোগ ছিল, সিপিবির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে তার সমর্থকেরা উল্লাস প্রকাশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি সিপিবির কার্যালয়ে হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন বিএনপির নেতাকর্মী রয়েছেন বলে সিপিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ নাকচ করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।