home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাতের আঁধারে পাচারের পথে জব্দ অটোরিকশা ভর্তি সরকারি সার

মাহবুবুর রহমান রানা
মাহবুবুর রহমান রানানিজস্ব প্রতিবেদক, তাড়াইল

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

Facebook
Twitter

রাতের আঁধারে পাচারের পথে জব্দ অটোরিকশা ভর্তি সরকারি সার

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে বেআইনিভাবে পাচারের সময় ৩০ বস্তা সরকারি ডিএপি সার ভর্তি একটি অটোরিকশা আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ সার জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অটোরিকশা চালককে অর্থদণ্ড এবং জব্দকৃত সার খোলা নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে তাড়াইল থানায় উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দামিহা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ পাচারের ঘটনা ঘটে।

আদালত পাচারে জড়িত থাকার দায়ে অটোরিকশা চালককে ১ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উদ্ধারকৃত ৩০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে খোলা নিলামে বিক্রির নির্দেশ দেন।

আটক অটোরিকশা চালক- ময়মনসিংহের নান্দাইল উপজেলার শুভখিলা গ্রামের আব্দুস সালাম জানান, তিনি নান্দাইল বাজারের এক সার ডিলারের গুদাম থেকে সারগুলো পার্শ্ববর্তী ইটনা উপজেলার চৌগাঙ্গা বাজারে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি অটোরিকশায় করে সরকারি ৩০ বস্তা ডিএপি সার কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রিকশাটি দামিহা বাজারে পৌঁছালে বস্তাগুলো দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাঁরা গাড়িটি আটকে রেখে তাড়াইল থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, "কৃষি ও কৃষকের স্বার্থে সরকারি সার কালোবাজারে বিক্রি এবং পাচার রোধে আমাদের প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতনতার কারণেই এই পাচার রোধ করা সম্ভব হয়েছে। জব্দকৃত সার আদালতের নির্দেশ অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হবে।"



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।