home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২১

Facebook
Twitter

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদির রাজধানী রিয়াদ বিমানবন্দরে হুতির হামলায় নিহত শাহেদের মরদেহ আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দেশে পৌঁছেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছেছে বলে জানা গেছে। ফ্লাইটটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার বাংলাদেশ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ফ্লাইটটি ।

প্রসঙ্গত মন্ত্রণালয় জানিয়েছিল, শাহেদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ইসা কন্ট্রাকটিং কোম্পানি তার বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। ২০১৩ সাল থেকে জেদ্দায় প্লাম্বার হিসেবে কাজ করছিলেন তিনি।

প্রায় দুই বছর পর দেশে এসে স্ত্রী কোহিনূর আখতার কাকলী (২৬) এবং দুই ছেলে আবদুল্লাহ (৬) ও কাওসারের (১১) সঙ্গে একমাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন শাহেদ।

গত ১৪ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আবিয়ার সঙ্গে বৈঠকে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহযোগিতা চান। আহত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় তিনি সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।