home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাবির মুজিব হলের গেটে হাদির নাম মুছে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯

Facebook
Twitter

ঢাবির মুজিব হলের গেটে হাদির নাম মুছে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছে ফেলা হয়েছে। সেখানে আবারও পুরোনো নামফলক ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনা হচ্ছে।
‎
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে নতুন নামটি মুছে ফেলার কার্যক্রম শুরু হয়। তবে হলের গেটে শেখ মুজিবের নাম না রাখার দাবি জানিয়েছেন হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান।

‎​এ বিষয়ে হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান বলেন, ‘হল সংসদকে না জানিয়েই এই নাম মুছে ফেলা হয়েছে। হল সংসদ এই জায়গায় ইনফর্মড না। আমি ফেসবুক মারফতে জানতে পারি যে নাম মোছার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশাসন বা অন্য কোথাও থেকে কোনো ইনফরমেশন পাইনি। হলের প্রভোস্টকে ফোন দিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি।’

হলের নাম পরিবর্তনের বিষয়ে হল সংসদের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘হল সংসদের অবস্থান হচ্ছে—আমরা শেখ মুজিবের নাম পরিবর্তনের পক্ষে। নাম পরিবর্তন হয়ে সেটা ওসমান হাদী হোক কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে হোক সমস্যা নাই, আমরা পরিবর্তনের পক্ষে। আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হল ফ্যাসিস্টের নামে না থাকুক। বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের দাবিটা এখনও অধিকতর বিবেচনার জন্য রেখে দিয়েছে, আমরা দাবি জানাবো যত দ্রুত সম্ভব এটার একটা সুরাহা হোক।’

‘শহীদ ওসমান হাদি’ নামকরণের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা এটার নাম লেখার ব্যবস্থা করেছিলাম। পরবর্তীতে ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত স্মারকলিপি তৎকালীন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছিল। নাম পরিবর্তনের প্রসেসটা এখনও চলমান। গত সিনেট মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে অধিকতর বিবেচনার জন্য আবার সেটা সিন্ডিকেটে প্রেরণ করা হয়েছে।’

এ বিষয়ে মুজিব হলের প্রোভোস্ট ড. মো আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।