সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

পুজোর ক’টা দিন কুঁচকে যাওয়া চামড়া আর বলিরেখার ভাঁজ থেকে সকলেই রেহাই পেতে চান। বয়স পঞ্চাশ পার হয়েছে যাঁর, তিনিও চান ওই ক’টা দিন চোখ-মুখ বেশ টানটান ও সতেজ দেখাক।
বয়সের ছাপটুকু আড়ালে থাক ক্ষণিকের জন্য হলেও। তার জন্য কেবল মুখ পরিষ্কার আর ময়েশ্চারাইজ়ার মাখলেই হবে না, প্রসাধনীর খুঁটিনাটি ও রূপটানের কৌশলও জানতে হবে। ছিমছাম মেকআপেও ত্বকের বুড়োটে ছাপ আড়াল করা যায়।
ত্বকের বার্ধক্য ঢাকার পাঁচ কৌশল
১) ত্বক তরতাজা দেখাতে পাউডার নয়, ক্রিম বা লিকুইড মেকআপ ব্যবহার করুন। এমন প্রসাধনী দিয়ে বেস তৈরি করলে, তা সহজে নষ্টও হয় না! গালে ক্রিম ব্লাশারের আলতো ছোঁয়া দিন। স্বাভাবিক দীপ্তি পাবেন।
২) ভারী ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। আঙুল দিয়েই দ্রুত ব্লেন্ড করা যায় এবং ত্বক খুব উজ্জ্বল দেখায়। মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম।
৩) সাজগোজের পর কপালে, নাকের উপর হালকা করে একটু হাইলাইটার ব্যবহার করতে পারেন। বেশ চকচকে দেখাবে। চকচকে দেখানোর জন্য আরও একটি কাজ করতে পারেন। মেকআপের শুরুতেই ব্যবহার করুন ফেস সিরাম। মেকআপও বেশ ভাল বসবে।
৪) চোখের নীচের কোমল অংশের ত্বক খুব তাড়াতাড়ি কুঁচকে যায়। ওই অংশের বলিরেখা ঢাকতে, ব্যবহার করতে পারেন কনসিলার। ভাল করে ময়েশ্চারাইজ়ার মেখে চোখের নীচে প্রাইমার লাগিয়ে নিন। তার পর কনসিলার লাগিয়ে ভাল করে মিশিয়ে দিন। ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে আলতো করে উপরের ল্যাশ লাইন বরাবর টানুন। চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত টানতে হবে। এতে চোখের আকার লম্বাটে দেখাবে। প্রথম ধাপটি কেবল চোখের আকৃতি তৈরি করে। এ বার আগের বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন চোখের শেষ প্রান্ত অবধি। পরের ধাপে উইঙ্গড আই তৈরি করতে পেনসিলটি দিয়ে বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন।
৫) কেবল লিপস্টিক লাগালে চলবে না, সবার আগে লিপলাইনার দিয়ে ঠোঁটের চারপাশে বুলিয়ে নিন। তার পরে একটা ব্রাশ দিয়ে ঠোঁটের ভিতরটা লিপস্টিক দিয়ে ভর্তি করুন। লিপস্টিকের থেকে লিপলাইনারের রং এক শেড গাঢ় রাখুন। ঠোঁটের সাজেই নজর কাড়তে চাইলে গাঢ় রঙের ম্যাট লিপস্টিক বেছে নিন। ন্যুড শেড কিংবা গ্লসি লিপস্টিক এ ক্ষেত্রে পরা যাবে না।
লাইফস্টাইল নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)