_copy4.webp)

জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘ফিউচারএড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’-এর নতুন একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে মডেল হিসেবে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী অলংকার চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।
শিক্ষামূলক ও তথ্যবহুল এই বিজ্ঞাপনটিতে অলংকার চৌধুরীকে মার্জিত এবং আত্মবিশ্বাসী করপোরেট লুকে দেখা গেছে। শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং সময়ভিত্তিক কার্যকর অনুশীলনের (Timed Practice) নানা দিক এতে তুলে ধরা হয়েছে। পুরো কাজটি পরিচালনা ও নির্মাণ করেছেন নির্মাতা রাকেশ রাকিব।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী অলংকার চৌধুরী বলেন, “ফিউচারএডের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত। সুন্দর একটি পরিবেশে কাজটির শুটিং হয়েছে এবং বিজ্ঞাপনটির মূল বার্তা তরুণদের ভাষা শিক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই বিজ্ঞাপনচিত্রটি দর্শক ও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্মাণশৈলী এবং অলংকার চৌধুরীর সাবলীল উপস্থাপনার কারণে কাজটি বেশ ইতিবাচক প্রশংসা পাচ্ছে।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।