home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত আবুল হায়াত

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১০:২৩

Facebook
Twitter

মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত আবুল হায়াত

নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত নাট্যজন আবুল হায়াত। গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরে উদ্বিগ্ন হয়ে একের পর এক ফোন করছেন দেশ-বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ কেঁদেও ফেলেছেন। আজ রোববার বিকেলে নিজেই ফোন করে গণমাধ্যমকে আবুল হায়াত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

আবুল হায়াত বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’

৩ অক্টোবর রাত থেকে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়। শুরুতে গুরুত্ব না দিলেও আজ গুজব আরও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আবুল হায়াত সুস্থ ও স্বাভাবিক আছেন।

যাঁরা এমন গুজব ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে আবুল হায়াত বলেন, ‘যাঁরা এসব খবর ছড়াচ্ছেন, তাঁদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’

এর আগেও একাধিকবার আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ঘটনায় ক্ষোভ ও কষ্টের কথা জানিয়েছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। ভুয়া খবর বিশ্বাস করে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আতঙ্কিত হয়ে ফোন করার বিষয়টিই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন আবুল হায়াত। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতেও সক্রিয় এই নাট্যজন। নাটক ও টেলিছবি নির্মাণের পাশাপাশি লিখেছেন উপন্যাস ও আত্মজীবনী। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ নানা সম্মাননা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।