home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভা ভোটের মাঠে কোয়েল মল্লিক

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৬

Facebook
Twitter

বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভা ভোটের মাঠে কোয়েল মল্লিক

জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ও দল থেকে ইস্তফা দিয়েছিলেন। রোববার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীর নাম ঘোষণা করে। আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এপ্রিলে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। গত মে মাসে বিধানসভা নির্বাচনে দল পরাজয়ের পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় দলবদলের পালা। এর ধারাবাহিকতায় গত ১৬ জুলাই সাংসদ পদ ছাড়েন তিনি। পদত্যাগ করার পর থেকে বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়।

কোয়েলের আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে বিজেপির প্রার্থী করে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তাঁরাও তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে পুনরায় রাজ্যসভায় ফিরেছেন।

আগামীকাল ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিতে পারেন অভিনেত্রী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সেদিনই ভোটগণনা সম্পন্ন হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।