home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জুনিয়র এনটিআর ও জাহ্নবীর এআই ভিডিও ভাইরাল, পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪

Facebook
Twitter

জুনিয়র এনটিআর ও জাহ্নবীর এআই ভিডিও ভাইরাল, পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের ‘দেভারা: পার্ট ১’ সিনেমার সুপারহিট গান ‘ছুট্টামাল্লে’-র একটি এআই ভিডিও। তারকার জুটির ভিডিও নিয়ে সরব হয়েছে শোবিজ তারকারা। প্রতিবাদের পাশাপাশি হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেগাস্টার চিরঞ্জীবী।

সামাজিক মাধ্যমে এক পোস্টে চিরঞ্জীবী জানিয়েছেন, ‘এআইয়ের সাহায্যে নারীদের আপত্তিকর ভিডিও বানানো অবমাননাকর। তিনি লেখেন, ‘এআই ব্যবহার করে নারীদের অবমাননাকর ভিডিও তৈরির ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত। এ ধরনের নিষ্ঠুর কাজ লজ্জাজনক। কোনোভাবে তা মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এটি শুধু একজন ব্যক্তি বিষয় নয়। আজ অন্য কারো সঙ্গে ঘটেছে, কাল তা আপনার, আমার, আমাদের পরিচিত যে কারও সঙ্গে ঘটতে পারে।’

যারা আপত্তিকর ভিডিও কনটেন্ট তৈরি, শেয়ার ও প্রচার করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। চিরঞ্জীবী বলেন, ‘আমি বিষয়টি তেলুগু ফিল্ম চেম্বার, প্রডিউসার্স কাউন্সিল এবং আমাদের অন্যান্য চলচ্চিত্র সংগঠনের সামনে তুলব। সেখানে একটি ডেডিকেটেড কমিটি ও সাপোর্ট সেল গঠনের সুপারিশ করব। সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে কাজের মাধ্যমে টিমটি ভুক্তভোগীদের পাশে দাঁড়াবে। ইন্টারনেট থেকে এমন আপত্তিজনক কনটেন্ট সরিয়ে ফেলতে সাহায্য করবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।’

এর আগে ডিপফেক ভিডিও ভাইরালের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জুনিয়র এনটিআর লিখেছেন, ‘এটা খুবই লজ্জার ব্যাপার। আমাদের দেশে নারীদের মা ও দেবীর মতো শ্রদ্ধা করা হয়। কিন্তু কিছু মানুষ এত নিচে নেমে গেছে যে, তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে একজন নারীকে সমাজের সামনে খাটো করছে। এআই দিয়ে এমন ভিডিও তৈরি করা লজ্জার বিষয়।’

তিনি আরও বলেন, ‘ভিডিওটির পেছনে যারা আছে, তাদের ছাড়ব না। যারা এটি বানিয়েছে এবং যারা ছড়াচ্ছে— সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দয়া করে এই ধরনের ভিডিও দেখবেন না, শেয়ার করবেন না।’

২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল ‘দেভারা: পার্ট ১’ সিনেমাটি। এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, প্রকাশ রাজ, শ্রীকান্ত, শাইন টম চাকো, নারায়ণ, মুরালি শর্মা প্রমুখ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।