home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই, দিনক্ষণ চূড়ান্ত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ২০:১৩

Facebook
Twitter

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই, দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত চুক্তি সই হয়েছে। এর আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করা হলেও পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চুক্তিটির নাম ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট)। প্রায় এক বছর আলোচনার পর বাংলাদেশ ও জাপান সরকার এটি চূড়ান্ত করেছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো হবে। এর ফলে কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পেতে পারেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। নারী ও পুরুষের সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করা যাবে না। এসব কারণে তাঁদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর বাধ্যতামূলক বিধানও রাখা হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।