_copy7.webp)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই আন্দোলন শ্রমিকরা করছেন না, বরং পতিত স্বৈরাচাররা করছেন। শ্রমিকদের আন্দোলনে যারা ইন্ধন দিয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। যা হচ্ছে, যেটা হচ্ছে সেটা আসলে শ্রমিক আন্দোলন নয়। আজ সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে বিগত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। তিন বছর পরপর শ্রমিকদের বেতন বাড়ানোর যে নিয়ম, তা নিয়ে সরকার গত কয়েক দিন ধরেই কাজ করছিল। রোববার মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকরা এই আন্দোলন অব্যাহত রেখেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এই সরকার শ্রমিকবান্ধব সরকার। সরকার মালিকদের সহযোগিতা চেয়েছে। যেসব শ্রমিক সংগঠন এই অস্থিরতার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে। যারা এই অস্থিরতা সৃষ্টি করছেন, তারা কেউ শ্রমিক নন।
তিনি বলেন, বর্ডারের ওপার থেকে এ ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ইন্ধন দেওয়া হচ্ছে। সরকার তা কঠোরভাবে দমন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো কারখানা বন্ধ হোক, তা সরকার চায় না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেসব গার্মেন্টস মালিক রয়েছেন, তারা এই অস্থিতিশীলতার সঙ্গে জড়িত।
জাতীয় নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)







সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।