_copy7.webp)

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দল চাইলে তিনি মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জেতাতে সর্বোচ্চ সহযোগিতা করবেন তিনি।
রোববার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দলের যেকোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসবেন। তিনি বলেন, দল যদি মনে করে যে আমাকে এখানে মেয়র ইলেকশন তারা করাবে বা কোনো কৌশলগত কারণে করার প্রয়োজন রয়েছে। দল যদি বলে, আমি প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, দল যদি মনে করে অন্য কেউ করবে, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমার ক্যান্ডিডেটকে জিতে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
সংবাদ সম্মেলনে ঢাকা-৬ এলাকার নাগরিক সমস্যা, যানজট, অটোরিকশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, সড়কবাতি, ম্যানহোলের ঢাকনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
ইশরাক জানান, ঢাকা-৬ আসনের কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চঝুঁকির এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। পুরান ঢাকার সরু সড়কগুলোতে সড়কবাতির ঘাটতি দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অটোরিকশা নিয়ন্ত্রণে জোনভিত্তিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কিছু এলাকায় রিকশার প্রয়োজন রয়েছে। তাই নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্টসংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়া যেতে পারে।
বুড়িগঙ্গা দূষণ প্রসঙ্গে ইশরাক বলেন, কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। স্যুয়ারেজ ব্যবস্থাপনা উন্নত করে পরিশোধনের পর পানি নদীতে ফেলার ব্যবস্থা করতে হবে।
ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগে শহরকে বাসযোগ্য করতে হবে। তার মতে, উন্নয়ন শুধু রাস্তা, সেতু বা ভবন নির্মাণ নয়, গ্যাস, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়নও এর অংশ।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)



.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।