home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫

Facebook
Twitter

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াতের আমির বলেছিলেন, বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। সারা পৃথিবী বলে, জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন।

তিনি বলেন, আমাদের কিছু ভুল হয়নি, তা নয়। গত দুই বছরে আমরা কিছু ভুল করেছি। মনে মনে তওবা করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপনারা তার পাশে দাঁড়ান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতারা।

এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।