home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জামায়াত-আ. লীগের ভাষায় কোনো পার্থক্য নেই : রাশেদ খান

মো. নূর নবী শেখ
মো. নূর নবী শেখUnknown location

আপডেট: ২ অক্টোবর ২০২৬, ২০:২৮

Facebook
Twitter

জামায়াত-আ. লীগের ভাষায় কোনো পার্থক্য নেই : রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তব্যের ভাষায় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত মুখে এক কথা বললেও তাদের কার্যক্রমে মুনাফিকি আচরণ স্পষ্ট। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষায় কোনো ফারাক নেই।

জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, সাবেক শাপলা চত্বরের ঘটনার বিচারে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন এবং রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।