home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে: সারজিস

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯

Facebook
Twitter

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে: সারজিস

বিএনপি ধীরে ধীরে রাজনৈতিকভাবে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির চাঁদপুর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমরা যখন বিএনপির সমালোচনা করি, তখন আমাদের বিএনপির বন্ধুরা মনে করেন, আমরা তাদের বিরোধিতা করছি। কিন্তু বিএনপি যদি ব্যর্থতার দিকে এগিয়ে যায়, সেটি যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও ক্ষতিকর। তারা সংসদে কিংবা সংসদের বাইরে লোক দেখানো বা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করে দেখাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমরা দেখছি। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, বিচার নিশ্চিত করবেন এবং ঘোষিত রায় বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। এনসিপি বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা ও আমলনামা পুরো দেশের মানুষের সামনে তুলে ধরেছে। বিএনপির উচিত নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও রাজনৈতিক পরিষদ সদস্য আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ, এনসিপি চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।