home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রিয়ন্তীর মায়াবী রূপে মুগ্ধ নেটিজেনরা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

Facebook
Twitter

প্রিয়ন্তীর মায়াবী রূপে মুগ্ধ নেটিজেনরা

নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংকট ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটক ‘অজানা মায়া’ সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। তার বিপরীতে রয়েছেন সাদ নাউভি। নাটকটি প্রচারে আসার পর বেশ সাড়া ফেলেছে। দর্শকদের মনোযোগ কেড়েছে উর্বীর অভিনয়।

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অজানা মায়া’র গল্পটি অসাধারণ। এখানে চেনা জীবনের ছায়া রয়েছে। আশপাশের মানুষের অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতার সঙ্গে দর্শক সহজে মিল খুঁজে পেতে পারেন। এ ধরনের গল্প মনে দাগ কাটতে পারে বলে নাটকটিতে অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নাটকটি নিয়ে দর্শক সাড়াও ভালো পাচ্ছি।

নাটকের গল্প আবর্তিত হয়েছে রাতুল নামের এক তরুণকে কেন্দ্র করে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রাতুলের বাবা চাকরি হারিয়ে দিশাহারা। অন্যদিকে রাতুল নিজেও চাকরি খুঁজতে গিয়ে হতাশ। এর মধ্যে তার প্রেমিকা হিয়ানার বিয়ে ঠিক হয়ে যায়। পারিবারিক সংকট, বেকারত্ব ও প্রেমের জটিলতা মিলিয়ে রাতুলের জীবনে একের পর এক নতুন ঘটনার জন্ম হয়।

নাটকটিতে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, নয়নতারা, জি এম মাসুদ, শফিকুল আলম শামীম, মামুন খান ও রেশমী নিশি।

সাধারণত গ্ল্যামারাস চরিত্রেই দেখা যায় প্রিয়ন্তীকে। এর বাইরে অভিনয়ের আগ্রহ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সুন্দর দেখানোর চেয়ে আমার কাছে অভিনয়ের গুরুত্ব বেশি। ইদানীং গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে কাজ করছি। এতে অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরার সুযোগ সৃষ্টি হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।