_copy4.webp)

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির এক আয়োজনে গুণী ব্যক্তিদের প্রশংসায় সিক্ত হলেন উপস্থাপিকা ও মডেল বারিশা হক। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সমিতির নতুন কমিটির শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেন তিনি।
অনুষ্ঠানের মঞ্চে প্রযোজক খসরু আলম খসরুর কাছ থেকে নিজের কাজের ভূয়সী প্রশংসা পান বারিশা। জ্যেষ্ঠ ও গুণী ব্যক্তিত্বের এমন ইতিবাচক মূল্যায়ন তাঁকে আবেগাপ্লুত করে তোলে।
অনুভূতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন বারিশা হক। মঞ্চের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “ধন্যবাদ খসরু ভাইয়ের মতো এত গুণী মানুষের কাছ থেকে প্রশংসনীয় মন্তব্য শুনতে পেরে। সত্যি বলতে আমি নিজেও জানতাম না চলচ্চিত্রের পরিবার আমাকে এতটা ভালোবাসে, স্নেহ করে। আমি চিরকৃতজ্ঞ।”
উল্লেখ্য, অনুষ্ঠানে বর্ণাঢ্য পোশাকে মঞ্চে উপস্থিত থেকে সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজনকে মাতিয়ে রাখেন এই পরিচিত মুখ। তাঁর পোস্টে বিনোদন অঙ্গনের সহকর্মী ও অনুরাগীরাও শুভকামনা জানিয়েছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।