home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১৭:২১

Facebook
Twitter

রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’

বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’-এ নির্বাচিত হয়েছে এটি।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, রাশিয়ার বিখ্যাত গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত উৎসবটির ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘নিশি’। বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম এই প্রতিষ্ঠানের আয়োজনে সিনেমাটির নির্বাচিত হওয়া বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’তে উঠে এসেছে চা-বাগানের এক শ্রমিক পরিবারের বাস্তবতা, পানির সংকট এবং একটি শিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার গল্প।

উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে “নিশি” একের পর এক রেকর্ড গড়ছে, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে উৎসবটি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’। সিনেমার চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ডের কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও এর আশপাশের এলাকায় এর শুটিং হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনেও এর আগে সাফল্য পেয়েছে ‘নিশি’। প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জয়ের পাশাপাশি গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার অর্জন করে এটি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।