_copy7.webp)

চুলে বেলি ফুলের গাজরা, পরনে অফহোয়াইট শাড়ি, সঙ্গে মিষ্টি হাসি—ঐতিহ্যবাহী বাঙালি সাজে নতুন এক ভিডিওতে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসি, কখনো চুলের ফুল ঠিক করার ভঙ্গি—সব মিলিয়ে অভিনেত্রীর নান্দনিক উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের।
বছর ঘুরে আবারও এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া। উৎসবের আমেজে ঐতিহ্যবাহী সাজে নিজেকে তুলে ধরার পাশাপাশি ভক্তদের জানিয়েছেন শারদীয় শুভেচ্ছাও।
ভিডিওটি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতের অলংকারে সাজটি পেয়েছে ভিন্ন মাত্রা। অন্যদিকে, চুলে বেলি ফুলের গাজরা তার ঐতিহ্যবাহী সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।
ভিডিওর বিভিন্ন দৃশ্যে ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে ধরা দিয়েছেন জয়া। কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। আবার কখনো চুলের ফুল ঠিক করতে কিংবা হাতে গাজরা নিয়ে পোজ দিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে ভারতের কলকাতায়।
ভিডিওর সঙ্গে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন অভিনেত্রী। গানের সুর আর জয়ার সাবলীল অভিব্যক্তি মিলিয়ে তৈরি হয়েছে এক নান্দনিক আবহ। ভিডিওটি প্রকাশের পর তার ঐতিহ্যবাহী সাজ ও সৌন্দর্য নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও পোশাকের বৈচিত্র্য দিয়েও বরাবরই আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক, আবার কখনো বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাজে হাজির হন তিনি। এবার দুর্গাপূজার আবহে তার এই বাঙালি সাজও নজর কেড়েছে ভক্তদের।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।