_copy7.webp)

কয়েক মাস আগে সংসার ভেঙেছে ভারতীয় টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মাহি ভিজের। ধারাবাহিকের পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের বিশতম আসরে অংশ নিয়েছেন। এতে সহপ্রতিযোগী গুল্লু ও কনিকার সঙ্গে আলাপকালে প্রাক্তন প্রেমিকদের নিয়ে খোলামেলা কথা বলেছেন মাহি ভিজ।
মাহি ভিজ বলেন, “আমার যত প্রাক্তন প্রেমিক আছে, তারা সবাই এখনো আমাকে খুব মনে করে। যারা মদ খায়, তারা মদ খেয়ে আমাকে ফোন করবেই! ফোন করে বলে, ‘তোমাকে খুব মিস করি। তোমার মতো কাউকে আর পাইনি।”
এ আলাপচারিতায় মাহির কাছে গুল্লু জানতে চান—সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত কে নিতেন। জবাবে মাহি ভিজ জানান, তার অনেক প্রেমিকই তাকে ঠকিয়েছেন। তবে কোনো প্রাক্তন প্রেমিকদের পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।
মাহি ভিজ বলেন, “ছেলেরা আমাকে অনেক ঠকিয়েছে। আর তারা ধরাও পড়ত। কারণ এ ব্যাপারে আমার পেছনে তো ক্রাইম ব্রাঞ্চও লেগে থাকত!”
ভালোবেসে অভিনেতা জয় ভানুশালির সঙ্গে ঘর বাঁধেন মাহি। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি। চলতি বছরের ৪ জানুয়ারি, যৌথ বিবৃতিতে ১৪ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন মাহি-জয়।
আলাদা হয়ে গেলেও সন্তানদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জয়-মাহি। এ তথ্য জানিয়ে বিবৃতিতে বলেন, “আমাদের সন্তান তারা, খুশি ও রাজবীরের স্বার্থে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেরা বাবা-মা, সেরা বন্ধু এবং যা কিছু প্রয়োজন—তাদের জন্য তাই হয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমরা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারি।”
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।