_copy7.webp)

অ-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচেও হেরেছে। চীনের চকিতে চলমান টুর্নামেন্টে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। এতে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ম্যাচ পড়েছে বাংলাদেশের। ওই ম্যাচের জয়-পরাজয়ের ওপরই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করবে।
যুব এশিয়া কাপের শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। বাংলাদেশ গতবার ষষ্ঠ স্থানের মধ্যে থাকায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। এবার যুব এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। গতকাল কাজাখস্তানকে হারালেও আজ আবার পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তাই শক্তিশালী জাপানে বিপক্ষে পড়েছে ম্যাচ। ওই ম্যাচ হারলে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের। তখন সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়তে হবে।
জাপানের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশ আবার যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই ওই ম্যাচে হারতে চান না কোচ মওদুদুর রহমান শুভ, ‘আসলে আমরা এই গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচই জয় পাওয়ার মতো অবস্থানে ছিলাম। কিছু ভুলের জন্য জিততে পারিনি। জাপানের বিপক্ষে সেই ভুল করা যাবে না। আমাদের সকল মনোযোগ এখন জাপান ম্যাচ ঘিরেই।’
গত যুব এশিয়া কাপে আমিরুলরা দুর্দান্ত খেলেছিলেন। বয়সের কারণে এবার তারা নেই। এবার অ-২০ দল সিনিয়র দলের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে ঢাকায়। যদিও এটা পর্যাপ্ত প্রস্তুতি মনে করছেন না কোচ শুভ, ‘আমাদের খেলোয়াড়রা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। যত বেশি ম্যাচ তত বেশি অভিজ্ঞতা।’
খেলা নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।