home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৩

Facebook
Twitter

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে পিস্তল, ইয়াবা, ম্যাগাজিন, গাঁজা, প্রাইভেটকার, বিদেশি মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ১০০, মিরপুরে ১৭৮, গুলশানে ৫৪, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু, আটটি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড, ১০ হাজার ১০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।