home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মাহবুবুর রহমান রানা
মাহবুবুর রহমান রানানিজস্ব প্রতিবেদক, তাড়াইল

আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৪

Facebook
Twitter

বিশ্ব দৃষ্টি দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে। এতে এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাড়াইলের জাওয়ার রোডে বড় মহাজন বাড়ি সংলগ্ন ডা. কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ধোপাখলা, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র ‘ভিশন সেন্টার’ তাড়াইলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং চোখের যত্ন ও পরিচর্যা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে রোগীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, অর্থনৈতিকভাবে অসচ্ছল অনেক মানুষ অর্থের অভাবে সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতেই বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়েছেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য তা আরও সহায়ক হবে বলে তারা জানান।

এ সময় চোখের সমস্যা অবহেলা না করে নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।