home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৪২

Facebook
Twitter

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর শেরেবাংলানগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

আহত শাহীনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের ছলিমাবাদের মৃত ভোলা শেখের ছেলে। যাত্রাবাড়ী এলাকায় সিএনজির গ্যারেজে থাকেন তিনি।

আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, রাজধানীর শেরেবাংলানগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন।

এসআই বলেন, ‘আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

বর্তমানে তিনি ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, কারা হামলা করেছে এবং হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।