_copy7.webp)

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তৎকালীন পরিস্থিতিতে তাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া নয়াদিল্লির সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না। চ্যানেলদেখুন
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ঐতিহাসিক ও দীর্ঘদিনের বন্ধু হিসেবে সংকটময় ওই সময়ে ভারতের যে দায়িত্ব ছিল, তারা সেটিই পালন করেছে। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী ধরনের ঝুঁকিতে পড়তে পারত, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার ভাষ্য, সে সময় অনুমতি না দিলে পরবর্তী পরিস্থিতি কী দাঁড়াত, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
শেখ হাসিনার ভারত যাওয়ার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় সামরিক বাহিনী কিংবা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করে বাংলাদেশ ছাড়ার পর ভারতে পৌঁছান।
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি মূলত বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতাধীন। বর্তমানে সেই প্রক্রিয়া নিজস্ব নিয়মে এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, যেহেতু এর সঙ্গে আদালত এবং নির্দিষ্ট আইনি কাঠামো জড়িত, তাই এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা আগাম সময় নির্ধারণ করা সম্ভব নয়।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।