_copy7.webp)
.webp&w=2048&q=75)
তারেক রহমানের দপ্তরকে 'ফ্যাসিবাদের পাহারাদার' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "অনেক কষ্টসাধনা করে বিপ্লবের কঠিন পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি আমরা। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সংস্কার হবে। আপনারা বলেছিলেন, 'আগে নির্বাচন দেন। তাহলে বাংলাদেশের সংস্কার হয়ে যাবে। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি বন্ধ হয়ে যাবে।' নির্বাচন হয়ে গেল। অথচ চাঁদাবাজি বেড়েই চলেছে, দুর্নীতি বেড়েই চলেছে, সন্ত্রাসী বেড়েই চলেছে।"
পেশিশক্তি ও দুর্নীতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "আগামী স্থানীয় নির্বাচনে যদি চাঁদাবাজির টাকায়, সন্ত্রাসীর টাকায়, দুর্নীতির টাকায় এবং মাসল পাওয়ার ও টাকার খেলার শক্তি আপনারা দেখাতে আসেন, তাহলে আবার গণ-অভ্যুত্থানের সেই শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনার টুঁটি চেপে ধরতে বাধ্য হব।"
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি লায়ন এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক একরামুল হক ও নগর সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।