সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙ্খী ও সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার শুভেচ্ছাবার্তা কিঞ্চিৎ বিশেষ। কারণ সেখানে তিনি এমন কিছু ছবি শেয়ার করেছেন, যেগুলোতে দুজনকে চেনা দায়!
দর্শক-ভক্তদের জানা কথা, তৌসিফ ও স্পর্শিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব রয়েছে। আলাদাভাবে দুজনেই শোবিজে প্রতিষ্ঠা পেয়েছেন। তবে দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি।
সে কথাই যেন জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উল্লেখ করলেন স্পর্শিয়া। তিনি লিখেছেন, ‘২০০৯ সাল থেকে—কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এই দীর্ঘ যাত্রায় তুমি আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছ। তোমার সাফল্যে আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের সাফল্যে হই; শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং নিজ নিজ জীবনে ব্যক্তিগত নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও।’
দীর্ঘ পথচলায় বন্ধুত্ব অমলিন থাকার বিষয়ে স্পর্শিয়া লেখেন, ‘এত কিছুর পরও আমাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দান করুন! শুভ জন্মদিন তৌসিফ মাহবুব।’
পোস্টে পাঁচটি ছবি যুক্ত করেছেন স্পর্শিয়া। তিনটি ছবি পুরনো, আর দুটি সাম্প্রতিক সময়ের। দুটি ছবি একেবারে তাদের কৈশোরের বন্ধুত্বের সময়কার। দুজনের চেহারাই তখন ছিল অন্যরকম। বয়সের সঙ্গে চেহারা ও সাজপোশাকে এসেছে পরিণতি।
প্রসঙ্গত, তৌসিফের জন্ম ভোলায়। তবে বড় হয়েছেন ঢাকায়। মডেলিং দিয়ে শুরু হয়েছিল শোবিজে পথচলা। আর অভিনয়ে আত্মপ্রকাশ করেন ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অলটাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে। এরপর ধীরে ধীরে পায়ের নিচের মাটি শক্ত করেন। এখন নাটকে প্রথম সারির তারকা তিনি।
শোবিজ নিয়ে আরও পড়ুন




