home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পাতায় মুখ আড়াল, তবু নজর কাড়লেন নাজিফা তুষি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১৮:২৯

Facebook
Twitter

পাতায় মুখ আড়াল, তবু নজর কাড়লেন নাজিফা তুষি

শাড়ি, খোলা চুল আর হাতে পাতা দিয়ে মুখ ঢেকে নতুন ছবি প্রকাশ করেছেন নাজিফা তুষি। প্রকৃতির মাঝে অভিনেত্রীর স্নিগ্ধ রূপ মুগ্ধ করেছে ভক্তদের।

শাড়ি পরা, খোলা চুল আর মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে আড়াল করেছেন মুখ। রহস্যময়ী রূপে পর্দায় দর্শকদের মুগ্ধ করা নাজিফা তুষি এবার নতুন ছবিতে নজর কাড়লেন প্রকৃতির স্নিগ্ধতায়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে পাতার আড়ালে মুখ লুকালেও তাঁর চোখের চাহনি চিনতে অসুবিধা হয়নি ভক্তদের। প্রকৃতির সঙ্গে মিশে থাকা তুষির এই ভিন্নধর্মী উপস্থিতি সামাজিক মাধ্যমে তৈরি করেছে মুগ্ধতা।

ছবিতে তুষিকে দেখা গেছে হালকা কাপড়ের শাড়িতে। কালো, বাদামি ও ধূসর রঙের মিশেলে শাড়িটিতে রয়েছে ফুল ও প্রকৃতিপ্রাণিত নানা নকশা। পাড়ের সূক্ষ্ম নকশা পোশাকটিতে যোগ করেছে আলাদা সৌন্দর্য। শাড়ির সঙ্গে সাদা স্ট্রাইপযুক্ত সবুজ ব্লাউজ এবং হাতে গাঢ় সবুজ চুড়ি পরেছেন তিনি।

কোনো এক উদ্যানের গাছের ছায়ায়, ফুলের সান্নিধ্যে তোলা হয়েছে ছবিগুলো। চারপাশের সবুজ পরিবেশের সঙ্গে তুষির সাজও যেন একাকার হয়ে গেছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ।’মুভি দেখুন

তুষির এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘কী চমৎকার নারী’। আরেকজনের মন্তব্য, ‘কী স্নিগ্ধ’। অন্য একজন লিখেছেন, ‘অনবদ্য তুমি’। তবে ভক্তদের এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

এদিকে, ঢাকার চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন নাজিফা তুষি। চলতি বছর মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। অন্যদিকে, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তাঁর উপস্থিতি ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে।

পর্দায় রহস্যময়ী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তুষি এবার সামাজিক মাধ্যমে ধরা দিলেন প্রকৃতির কাছাকাছি এক শান্ত, স্নিগ্ধ রূপে। আর সেই ছবিই মুগ্ধ করেছে তাঁর অনুসারীদের।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।