home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রণবীরের ‘রাম’ রূপে মুগ্ধ সাই পল্লবী

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২৩:১০

Facebook
Twitter

রণবীরের ‘রাম’ রূপে মুগ্ধ সাই পল্লবী

দক্ষিণি সিনেমার প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুরের আগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। তার মতে, রণবীর নিয়মিত তামিল সিনেমার খোঁজ রাখেন। এমনকি বিজয় সেতুপতির ‘মহারাজা’ ও ‘বাথা’র মতো সিনেমাও দেখেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চেন্নাইয়ে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। অনুষ্ঠানে সিনেমার গান প্রকাশ করা হয়। এ সময় মঞ্চে সহশিল্পী রণবীরের তামিল সিনেমার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন সাই।

রণবীরের প্রশংসা করে সাই পল্লবী বলেন, “এবার আমি আমার প্রিয় রামের কথা বলব। তার সঙ্গে যখনই দেখা হয়েছে, দেখেছি, ওই সপ্তাহে বা মাসে মুক্তি পাওয়া কোনো তামিল সিনেমা হয়তো আমার দেখা হয়নি। কিন্তু তিনি সেই সিনেমাগুলোর খোঁজ রাখেন এবং আমাকে সেগুলো নিয়ে প্রশ্ন করেন। তিনি ‘অমরন’ দেখেছেন। আমরা সিনেমাটি নিয়ে কথাও বলেছি। এমনকি ‘মহারাজা’ বা ‘বাথা’ সম্পর্কেও তিনি জানেন।”

রণবীরের এই আগ্রহ ভালো লাগে জানিয়ে সাই বলেন, “তিনি সিনেমাগুলো দেখার চেষ্টা করেন এবং কোনো না কোনোভাবে নিজের ভালো লাগার কথা জানান। আমার মনে হয়, এটি খুব সুন্দর একটি বিষয়। তাকে এমনটা করতেই হবে, তা নয়। কিন্তু তিনি যে করেন, সেটি ভালো লাগে। মনে হয়, এসব সিনেমার জন্য তার মনে আলাদা একটি লাইব্রেরি আছে।”

রণবীরের ‘রাম’ চরিত্রে অভিনয় নিয়েও কথা বলেন সাই পল্লবী। তিনি বলেন, “আমরা তাকে ‘অ্যানিমেল’, ‘বরফি’সহ নানা সিনেমায় দেখেছি। রাম এমন একটি চরিত্র, যিনি নিজেকে সংযত রাখেন এবং অনেক কিছু নিয়ন্ত্রণে রাখেন। তার মধ্যে একধরনের মানসিক শান্তি রয়েছে, যা চোখের মাধ্যমেই প্রকাশ পায়। তাকে এভাবে অভিনয় করতে দেখে আমি খুব মুগ্ধ ও উচ্ছ্বসিত।”

অনুষ্ঠানে সংগীত পরিচালক এ আর রহমানের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান সাই। তার ভাষ্য, রহমানের গান তার শৈশবের অংশ ছিল। এখনো সেই গানগুলো তার জীবনের সঙ্গে মিশে আছে।

কন্নড় অভিনেতা যশের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন সাই পল্লবী। ‘কেজিএফ’ হোক কিংবা ‘টক্সিক’—তামিল দর্শকদের যশের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন তিনি। তাদের উচ্ছ্বাস দেখে মনে হয়, যশ যেন তাদের ভাষাতেই সিনেমা তৈরি করেছেন। সাইয়ের মতে, ভাষা আলাদা হলেও সিনেমা তৈরির শিল্প সবাইকে এক করে।

‘রামায়ণ’ সিনেমা

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ প্রযোজনা করছেন নমিত মালহোত্রা ও যশ। বাল্মীকির ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন।

সিনেমাটিতে আরো রয়েছেন রবি দুবে, সানি দেওল, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর, আদিনাথ কোঠারে, অরুণ গোভিল, ইন্দিরা কৃষ্ণন ও লারা দত্ত। সিনেমাটির প্রথম পর্ব ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।