home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুই রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪১

Facebook
Twitter

দুই রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

বয়স ৩৯ পার হলেও রেকর্ড গড়ার দৌড়ে থেমে নেই লিওনেল মেসি। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। পেছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ব্যালন ডি’অরে প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে সবচেয়ে বেশি বছরের ব্যবধানের রেকর্ড এতদিন ছিল সিআরসেভেনের দখলে। সেটি টপকে গেছেন মেসি।

রোনালদোর প্রথম ও শেষ মনোনয়নের মাঝে ব্যবধান ছিল ১৮ বছরের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। সেখানে মেসির নাম থাকায় ২০০৬ থেকে ২০২৬, ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার ব্যবধান এখন ২০ বছরের।

মেসি প্রথমবার এই পুরস্কারের মনোনয়ন পান ২০০৬ সালে। তখন তিনি বার্সেলোনার কিশোর খেলোয়াড়। ২০ বছর পর এবারও তালিকায় জায়গা করে নিলেন তিনি। এর আগে ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মনোনীত ছিলেন রোনালদো, ব্যবধান ১৮ বছর।

এই তালিকায় মেসি-রোনালদোর পরে আছেন লুকা মদরিচ (১৬), করিম বেনজেমা (১৫) ও পাওলো মালদিনি (১৪)।

মোট মনোনয়নের সংখ্যায় অবশ্য এখনও রোনালদো এগিয়ে। পর্তুগিজ তারকার মনোনয়ন ১৮টি, মেসির ১৭টি। ব্যালন ডি’অর জয়ের সংখ্যাতে আবার মেসি এগিয়ে। রেকর্ড আটবার জিতেছেন তিনি, রোনালদো সেরাদের সেরা হয়েছেন পাঁচবার।

আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। এখানেও রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি। ৩৯ বছর বয়সে মনোনয়ন পেয়ে একবিংশ শতাব্দীতে ব্যালন ডি’অরের জন্য মনোনীত সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন তিনি। এর আগে ২০২২ সালে ৩৭ বছর বয়সে রোনালদো এই রেকর্ড গড়েছিলেন।

সর্বকালের সবচেয়ে বেশি বয়সী মনোনীত খেলোয়াড়ের রেকর্ডটা অবশ্য দুজনের কারও নয়। এটি স্যার স্ট্যানলি ম্যাথিউজের দখলে। ১৯৫৬ সালে ব্যালন ডি’অর জয়ের সময় তার বয়স ছিল ৪১ বছর। ব্যালন ডি’অর জয়ী প্রথম ব্যক্তি তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।